সর্বশেষ
feed:recent|ticker|16

হোগলবুনিয়া থেকে উত্তর আমেরিকার তাসভির...

WebToCraft প্রকাশ: 0 মন্তব্য

খুলনার বটিয়াঘাটা উপজেলার হোগলবুনিয়া গ্রামে চিরনজিতের জন্ম ও বেড়ে ওঠা। তাঁর অভিনয়ের শুরু তৃতীয় শ্রেণিতে পড়ার সময়। হোগলাবুনিয়া মধ্যপাড়া প্রাথমিক বিদ্যালয়ে পড়ার সময় শিক্ষিকা নূপুর মণ্ডলের লেখা ‘বাল্যবিবাহ’ নাটকে ঘটকের চরিত্রে অভিনয় করেন তিনি। এরপর বিভিন্ন প্রতিযোগিতায় একক অভিনয় করেছেন, পেয়েছেন পুরস্কারও।

মাধ্যমিক পর্যায়ে ‘বাল্যবিবাহ’ নামে আরেক নাটকে মাতালের চরিত্রে অভিনয় করে প্রশংসা পান। স্কুলের বার্ষিক অনুষ্ঠানেও নানা চরিত্রে অভিনয় করেছেন। কখনো মুক্তিযোদ্ধা, কখনো টিক্কা খান, কখনো বর; চরিত্রের ধরন নিয়ে ভাবনার চেয়ে অভিনয়ের সুযোগটাই ছিল তাঁর কাছে বড়।

কলেজে ওঠার পর অদিতি নাট্য সংস্থার সঙ্গে যুক্ত হন। ২০২০ সাল থেকে এই দলের হয়ে মঞ্চনাটক, পথনাটক ও মাঠমহড়ায় অংশ নিচ্ছেন। তাঁদের নাটকে উঠে আসে নদীপারের মানুষের জীবনসংগ্রাম, ঝড়-বন্যার সঙ্গে লড়াই করে টিকে থাকার গল্প। দেশের বিভিন্ন অঞ্চলেও এসব নাটক নিয়ে গেছেন তাঁরা।

চিরনজিৎ বিশ্বাস। ছবি: শিল্পীর সৌজন্যে
চিরনজিৎ বিশ্বাস। ছবি: শিল্পীর সৌজন্যে

বন্ধুর বদৌলতে

চিরনজিতের ছোটবেলার বন্ধু অদিতি রায়। একই গ্রামে, একই পাড়ায় তাঁদের বাড়ি। পাশাপাশি বেড়ে ওঠা, একসঙ্গে স্কুল-কলেজে পড়া, নাটক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশ নেওয়া—সব মিলিয়ে দীর্ঘদিনের পরিচয়। এই অদিতি আবার একটি যাত্রাদলের সঙ্গে অভিনয় করতেন। সেই দলের সঙ্গে যোগাযোগ করতে খুলনায় আসেন মোহাম্মদ তাওকীর ইসলাম ও তাঁর দল। আর অদিতির মাধ্যমেই পরিচালকের সঙ্গে চিরনজিতের পরিচয়। সেই সূত্র ধরেই সিনেমায় অভিনয়ের জন্য অডিশন দেন। দেলুপিতে কাজের সুযোগ পান। তাঁর বিপরীতে অভিনয় করেছেন অদিতি রায়।

শেয়ার করুন

আরও পড়ুন

মন্তব্য লিখুন

× উত্তর বাতিল


ফটোকার্ড তৈরি হচ্ছে...
ফটোকার্ড প্রিভিউ
NewsToCraft Photocard Preview
শিরোনাম...