সর্বশেষ
feed:recent|ticker|16

ব্রেন টিউমারের চিকিৎসার পর নাটকে ফিরেই বাজিমাত

WebToCraft প্রকাশ: 0 মন্তব্য

 মুক্তির পর থেকেই দর্শকের প্রশংসায় ভাসছেন অভিনেত্রী। এখন পর্যন্ত নাটকটির ভিউ ১৫ লাখ ৮৫ হাজার। সুমাইয়া নামে এক দর্শক লিখেছেন, ‘নাটকটা দেখে কেঁদে ফেললাম। আমরাও তিন বোন, ভাই নেই। যার ছেলে নেই তার সম্পত্তি ভাইয়ের ছেলেরা পাবে—এ আইনটা আমাকে খুব কষ্ট দেয়।’ ফারজানা নামের আরেক দর্শক লিখেছেন, ‘নাটকটির সঙ্গে বাস্তবতার অনেক মিল, আমাদের সঙ্গেও মিলে গেল, আমরাও দুই বোন, বাবা মারা গেছেন, আত্মীয়স্বজনদের কত রূপে দেখছি, কিন্তু বাবা মারা যাওয়ার আগে আমাদের নামেও দলিল করে দিয়ে গেছেন।’

‘অংশীদার’ নাটকের শুটিংয়ে তানিয়া বৃষ্টি
‘অংশীদার’ নাটকের শুটিংয়ে তানিয়া বৃষ্টি
ছবি : তানিয়ার ফেসবুক থেকে

তানিয়া বৃষ্টিকে শুভকামনা জানিয়ে আরোশি নামে আরেক দর্শক লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ। তানিয়া বৃষ্টি আপুকে আবার নতুন নাটকে আমাদের মাঝে ফিরে পেয়েছি, আপু তুমি যেখানেই থাকো ভালো থাকো, সুস্থ থাকো এই দোয়া করি।’
আরেক দর্শক লিখেছেন, ‘সবচেয়ে বেশি ভালো লাগছে প্রিয় অভিনেত্রী বৃষ্টি আপুকে নাটকে ফিরে পেয়েছি, এভাবে সুস্থ থেকে দর্শকদের নাটক উপহার দিন তানিয়া বৃষ্টি।’
দর্শকদের এমন সাড়ায় উচ্ছ্বসিত নির্মাতা ইকসান রনি। নাটকটি প্রসঙ্গে তিনি বলেন, ‘অংশীদার’ মূলত আমাদের সমাজেরই একটি বাস্তব চিত্র। এই কাজের মাধ্যমে নারীর ন্যায্য অধিকার এবং আত্মমর্যাদার গল্পটি সবার সামনে তুলে ধরতে চেয়েছি। মাত্র ২২ ঘণ্টায় দর্শকেরা যেভাবে নাটকটি গ্রহণ করেছেন, তা পুরো টিমের জন্য বড় অনুপ্রেরণা।

শেয়ার করুন

আরও পড়ুন

মন্তব্য লিখুন

× উত্তর বাতিল


ফটোকার্ড তৈরি হচ্ছে...
ফটোকার্ড প্রিভিউ
NewsToCraft Photocard Preview
শিরোনাম...